এইমাত্র
  • জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
  • আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার
  • ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

    শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

    সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার যুবদল নেতা বিপুলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে । 

    মঙ্গলবার(২২ এপ্রিল) বিকেলে শত শত নারী-পুরুষ মিলে বিশাল মিছিলটি রামবাড়ি থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । পরে বগুড়া- নগরবাড়ি মহাসড়ক উপজেলার বিসিক বাসষ্ট্যাডে অবরোধ করে । প্রায় ৩০ মিনিট অবরোধ ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই হাজী নুরুজ্জামান মেঝো ভাই মকবুল হোসেন, নিহতের ছেলে আরমান, মেয়ে বিপাশা, যুবদল নেতা রেজা , জনি প্রমুখ । 

    বক্তারা বলেন, নীরিহ যুবদল নেতা বিপুলকে মাদক সম্রাট শহিদুল, তরিকুল ,সাদ্দাম ও রেজা সহ আওয়ামী সন্ত্রাসীরা পিটিয়ে যুবদল কর্মী বিপুলকে হত্যা করে । কিন্তু পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই । অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে । নয়তো আগামীতে আমরা থানা ঘেরাও সহ কঠোর কর্মসুচি দেব। 

    এদিকে অবরোধ চলাকালে মহাসড়কের উভয পাশে শত শত যানবাহন আটকে পড়ে । উল্লেখ্য গত ১৮ এপ্রিল রামবাড়ি মহল্লার যুবদল নেতা বিপুলকে পিটিয়ে হত্যা করে । এ ব্যপারে ২৬ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয় । 

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…