এইমাত্র
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

    সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপের হেলপার মো. আলমগীর (২২) কে পুলিশ আটক করে।

    বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিকী। 

    মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম জুয়েল পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামে ইউনুস মাতুব্বরের ছেলে।

    এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিক জানান, রাতে একটি ইজিবাইক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে আসার সময় একটি পিকআপ ধাক্কা দেয়। এতে সেই ইজি বাইকের চালক গুরুতর আঘাত পায়।

    এরপর ঢাকা মেডিকেল নিলে সেখানে সে মারা যায়। তবে ঘটনার সাথে সাথে পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং হেলপারকে প্রত্যক্ষদর্শীরা আটক করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…