এইমাত্র
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • চলছে শেষ দিনের আপিল শুনানি, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি
  • চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায় ফিরেছে: প্রেস সচিব

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম

    সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায় ফিরেছে: প্রেস সচিব

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম
    সংগৃহীত ছবি

    অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট পুনরায় বৈশ্বিক আলোচনায় ফিরে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট বিশেষ করে বাংলাদেশে যে ১৩ লাখ রোহিঙ্গা আশ্রিত আছে, একটা মানবিক সংকট। এই সংকট একসময় বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি করতে পারে এবং যা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়গুলো বৈশ্বিক আলোচনা থেকে হারিয়ে যেতে বসেছিল। কিন্তু অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপের কারণে রোহিঙ্গা ইস্যু বৈশ্বিক আলোচনায় ফিরে এসেছে।’

    বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর গত বছর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। তার অনুরোধে জাতিসংঘ একটি প্রস্তাব গ্রহণ করে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে। ১৭০টি দেশ সেখানে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দোহার আর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন। রোহিঙ্গা সমস্যাটি এখন কী পর্যায়ে রয়েছে, আমাদের এখন কী করণীয় ইত্যাদি তুলে ধরেন।

    তিনি বলেন, থাইল্যান্ডের ব্যাংককে সম্প্রতি বিমসটেক সম্মেলনেও মিয়ানমারের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের ফলপ্রসূ বৈঠক হয়। বৈঠকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

    প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে ধারাবাহিক আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলে জানান শফিকুল আলম।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…