এইমাত্র
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিরামপুরে ভুয়া সেনাসদস্য আটক

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম

    বিরামপুরে ভুয়া সেনাসদস্য আটক

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম

    দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ও ওয়াকি-টকি ব্যবহার করে রাস্তায় পথচারীদের ছিনতাই করার সময় আব্দুল কাদের রোমান (২২) নামের এক যুবককে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

    মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার কাটলা বিরামপুর আঞ্চলিক সড়কের মাহমুদপুর শান্তি মোড়ের শফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। 

    এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র এবং ওয়াকি-টকি উদ্ধার করা হয়। আটক আব্দুল কাদের রোমান (২২) উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর এলাকার রফিতুল্লাহ মন্ডলের ছেলে। 

    বিরামপুর অফিসার ইনর্চাজ (ওসি)মমতাজুল হক সময়ের কন্ঠস্বরকে বলেন, মঙ্গলবার রাতে উপজেলার কাটলা বিরামপুর আঞ্চলিক সড়কের শান্তিমোড় এলাকায় মাদকবিরোধী অভিযান কার্যক্রম চলছিল। এ সময়  শান্তিমোড় এলাকায় শফিকুল ইসলামের বাড়ির সামনে কয়েক যুবক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে রাস্তার লোকজনদের তল্লাশি করছিলেন। 

    তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে দু’জন পালিয়ে গেলে আব্দুল কাদের রোমানকে আটক করে পুলিশ। রাতেই তাকে থানায় জিজ্ঞাসা বাদে নিজেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ও ওয়াকি টকি ব্যবহার করে ভুয়া সেনা সদস্য পরিচয়ে রাস্তায় ছিনতাইয়ের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…