এইমাত্র
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
  • প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
  • এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
  • ১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
  • গাজায় মানবিক সংকট চরমে, ঠান্ডায় মারা গেল নবজাতক
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম

    দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম

    ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ‘ব্ল্যাক আউট’ হয়ে পড়ে খুলনা ও বরিশালের ২১ জেলা। পরে রাত ৮টার দিকে কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

    দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর আমিন বাজারে বিদ্যুতের সঞ্চালন লাইন ট্রিপ করে। এর ফলে ২১ জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

    তিনি বলেন, রাত ৮টা থেকে বিভিন্ন ফিডারে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে সব এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

    এদিকে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাতে হয়েছে জনগণকে। বিদ্যুৎনির্ভর সব কাজকর্ম বিঘ্নিত হয়েছে।

    খুলনার এক স্থানীয় বাসিন্দা জানান, খুলনা নগরীর দোলখোলা ফিডার এলাকায় প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এরপর বিদ্যুৎ এলেও ১৫ মিনিট পর আবার বিদ্যুৎ অফ হয়ে যায়। অনেক এলাকাতেই একই অবস্থা দেখা গেছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…