এইমাত্র
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম

    সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম
    ফাইল ছবি

    ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য বিবাহিত এক দম্পতি নিহত হয়েছেন।

    শনিবার (২৬ এপ্রিল) রাত আটটার দিকে গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ইতি ঘটনাস্থলেই মারা যান।

    মাসুম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে নামের ওই ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে তারা রেললাইন দিয়ে হাঁটছিল এবং সেলফি তুলছিল। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইতি মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আমরা সংবাদ পাই টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতি নিহত হয়েছে। নববধূর মরদেহ ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাসুম মিয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার পরিবার এলে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও জানান, কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করে। মাসুম মিয়ার বাড়ি নেত্রকোনা এলাকায় এবং ইতির বাড়ি ময়মনসিংহ এলাকায়। তারা দুজনে ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণ খান থানা এলাকায় ভাড়া থাকত।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…