শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।
সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা-পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। এসব মদ জব্দ করা হলেও মাদক কারবারি কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, 'পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়েছে। তবে পুলিশ মাদক কারবারিদের ধরতে অভিযান পরিচালনা করছে।'
এআই