এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    শুভেচ্ছা জানাতে

    বিএনপির গুলশান কার্যালয়ে এনসিপি নেতারা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

    বিএনপির গুলশান কার্যালয়ে এনসিপি নেতারা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    সোমবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে এনসিপি নেতারা ফুল দিয়ে এই শুভেচ্ছা জানান।

    এসময় এনসিপির পক্ষ থেকে দেওয়া ফুলের শুভেচ্ছা নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন এবং আরিফুর ইসলাম আরিফসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…