এইমাত্র
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
  • শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  • চলছে শেষ দিনের আপিল শুনানি, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি
  • চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-লিটনের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

    আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-লিটনের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
    তানজিদ তামিম ও লিটন দাস ।। ছবি: সংগৃহীত

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও লিটন দাস ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন, আর ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

    ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নজর কাড়েন তানজিদ হাসান তামিম। এর ফল মিলেছে র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৬ নম্বরে। লিটন দাস ১ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৭ নম্বরে।

    অন্যদিকে, ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পেছাতে হয়েছে তাওহিদ হৃদয়কে। ৬ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে অবস্থান করছেন তিনি। একইসঙ্গে, জাকের আলী অনিক ৪ ধাপ পিছিয়ে এখন ৬৩ নম্বরে এবং নাজমুল হোসেন শান্ত নেমে গেছেন ৭৮ নম্বরে।

    ওয়ানডেতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বড়সড় চমক দেখিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উঠে এসেছেন ১ নম্বরে। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ রয়েছেন ৪র্থ স্থানে।

    টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে শেখ মেহেদী হাসান, যদিও তিনি ১ ধাপ পিছিয়ে আছেন ৩৮ নম্বরে। পাকিস্তানের সাইম আইয়ুব ৯ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। আফগানিস্তানের রশিদ খানও ৩ ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে। আর মোহাম্মদ নওয়াজ ১৪ ধাপ লাফিয়ে ২১ নম্বরে।

    টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান রয়েছেন ১২ নম্বরে। তাসকিন আহমেদও অবস্থান করছেন ২৫ নম্বরে। লেগ স্পিনার রিশাদ হোসেন ১ ধাপ পিছিয়ে আছেন ২১ নম্বরে, আর তার ঠিক পরেই উঠে এসেছেন পাকিস্তানের সুফিয়ান মুকীম—১১ ধাপ এগিয়ে ২২ নম্বরে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…