এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

    টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

    বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও। এই ম্যাচেও বাংলাদেশ জিততে পারলে নিশ্চিত হবে ডাচদের হোয়াইটওয়াশ।       

    আগের ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদীকে বিশ্রামে রাখা হয়েছে। একাদশে ঢুকেছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে ডাচদের একাদশে ১ পরিবর্তন। সিকান্দার জুলফিকারের জায়গায় একাদশে ঢুকেছেন টিম প্রিঙ্গল।  

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ।  

    দুই দলের একাদশ :  

    বাংলাদেশ :  সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।    

    নেদারল্যান্ডস : ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…