এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

    পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা ছিল।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, জাহাজে মোট ২৭ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জন পাকিস্তানের, দুজন শ্রীলঙ্কার। আর বাকি একজন নেপালের নাগরিক।

    মহসিন নাকভি এক্সে হামলার ব্যাপারে লিখেন, “একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ছিলেন ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরায়েলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি (হুতিদের নিয়ন্ত্রণাধীন) রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।”

    ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে বলে জানান তিনি।

    তবে হুতিরা পরবর্তীতে ট্যাংকার ও ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

    ক্রুদের নিরাপত্তা নিয়ে আশাহত হলেও বেসামরিক ও নিরপত্তাকর্মীদের প্রচেষ্টায় পাকিস্তানি ক্রুরা মুক্তি পান বলে উল্লেখ করেছেন তিনি।

    দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর পর তাদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত দুই বছরে দুই পক্ষ অসংখ্যবার হামলা পাল্টা হামলা চালিয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…