এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নাটোরে পুকুরে মিলল যুবকের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম
    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম

    নাটোরে পুকুরে মিলল যুবকের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম


    নাটোর সদর উপজেলার হাতিমাড়া এলাকায় পুকুর থেকে সুজন কুন্ডু (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুকুর থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।


    বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে নাটোর দয়রামপুর সড়কের হাতিমাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


    নিহত সুজন লালপুর উপজেলার ফুলবাড়ি এলাকার সুনিল কুন্ডুর ছেলে।


    নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, দুপুরে হাতিমাড়া এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে হেলমেটসহ মানুষের মাথা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিস পুকুরে তল্লাশি করে সুজনের মরদেহ ও তার মোটরসাইকেল উদ্ধার করে।


    ওসি আরও জানান, সকালে সুজন নিজ বাড়ি থেকে এক আত্মীয়কে নাটোর স্টেশনে রেখে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলের গতি বেশি থাকায় পথে হাতিমাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…