এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ৩৯৬

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ৩৯৬

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম
    সংগৃহীত ছবি

    সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগটিতে ২০২ জনের মৃত্যু হলো।

    বৃহস্পতিবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন নারী, আরেকজন পুরুষ। এদের মধ্যে একজন ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরেকজন ভর্তি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এক জনের বয়স ২৭ বছর; অন্যজন ১৬ বছর।

    এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২২৮ জনে।

    এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গেল মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…