এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

    আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
    সংগৃহীত ছবি

    দেশের বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না আগামীকাল শনিবার। এর মধ্যে রয়েছে জয়পুরহাট, বগুড়া জেলার কিছু এলাকা। এছাড়া রংপুরে বিভাগের বেশ কিছু এলাকাতেও লম্বা সময় থাকবে না বিদ্যুৎ।

    বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না— সাবস্টেশন থেকে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল, ফায়ার সার্ভিস মোড়।

    জয়পুরহাটের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে জানানো হয়, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেব পাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাচুর মোড় হতে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ তৎসংলগ্ন এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা (সাড়ে ৭ ঘণ্টা) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে জানানো হয়, পুরান বগুড়া ১১ কেভি ফুলতলা ফিডারের লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলিমপুর, মেডিকেল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ, ফুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো।

    এদিকে সিলেট শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় লম্বা সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পিডিবি।

    পিডিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না— শিবগঞ্জ ১১ কেভি ফিডার এলাকা : শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা। রাজবাড়ী ১১ কেভি ফিডার এলাকা : মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…