এইমাত্র
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

    ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে।

    বৃহস্পতিবার(৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাহাবুর রহমান।

    দুর্ঘটনায় আহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা দরুয়া এলাকার তরিকুল মিয়ার ছেলে হেলপার রনি (২৩) ও একই এলাকার আলফাজ মিয়ার ছেলে চালক সাদ্দাম হোসেন (২৭)।

    হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী (ঢাকা-মেট্রো ট ১৩-০৯৭৩) ট্রাককে পিছন দিক থেকে একটি (ঢাকা-মেট্রো ন ১৯ -৯৪৮৬) পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানে থাকা চালক সাদ্দাম ও হেলপার রনি গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভৈরব বাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আহত দুইজনকে উদ্ধার করে। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    এ বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ দুইটি গাড়িই হাইওয়ে থানায় আটকে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…