এইমাত্র
  • নিয়ম ভাঙায় ভারতকে শাস্তি দিল আইসিসি
  • ৫৮ অধ্যক্ষ-প্রধান শিক্ষককে শুনানিতে তলব
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রাঙ্গুনিয়ায় অভিযান, গ্রেপ্তার ৪

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

    রাঙ্গুনিয়ায় অভিযান, গ্রেপ্তার ৪

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

    চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

    শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

    এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় ওসি শিফাতুল মাজদারের সার্বিক নির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়া গ্রামের আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’র স্ত্রী নাছিমা বেগম (৪০), তার দুই ছেলে মো. নিজাম উদ্দিন ওরফে সোর্স নিজাম (২৯) ও ইরফানুর রহমান আরমান (২০), এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার হাতিমারা গ্রামের মৃত মো. আবদুল্লাহ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন রাসেল (২২)।

    অভিযানে আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’র নিজ বাড়ি থেকে ১৫৬ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। তবে মূল হোতা আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

    স্থানীয়রা অভিযোগ করেন, উত্তর রাঙ্গুনিয়ার গহীন অরণ্যে দীর্ঘদিন ধরে রাজনীতির ছত্রছায়ায় মাদকের রমরমা ব্যবসা চলে আসছে। তারা মনে করেন, পুলিশ নিয়মিত অভিযান চালালে এ এলাকায় মাদকের অবসান ঘটানো সম্ভব হবে।

    ওসি শিফাতুল মাজদার বলেন, “গ্রেপ্তারকৃতদের পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আজিজুল হক একজন পেশাদার মাদক ব্যবসায়ী; তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চালিয়ে আসছিল।”

    তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ চারজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মূল মাদক সম্রাট আজিজুল হক ওরফে ‘জলক্ক্যা’কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    নেজাম উদ্দীন/এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…