এইমাত্র
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

    জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

    বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি অংশগ্রহণমূলক, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান দায়িত্ব।”

    তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। জনগণের শক্তির ওপর ভর করেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই গণআন্দোলন আরও বেগবান করা হবে।”

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. জহিরউদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপনসহ জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহিরউদ্দিন স্বপন বলেন, “আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। আপনারা বিএনপির প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়ে আসছেন, সেই আস্থা অটুট রাখলে আমরা জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। এই সংগ্রাম জনগণের, এই বিজয়ও হবে জনগণের।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…