এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

    নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

    অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ ও সংশয় নেই। যারা সংশয় ছড়াচ্ছে; তারা স্বৈরাচারের দোসর।

    শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত ‘নাগরিক সংবর্ধনা’ শেষে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

    প্রেস সচিব আরও বলেন, ফেব্রয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসলে আমরা আরও দ্রুত ও সুন্দরভাবে নির্বাচনের কাজটা করতে পারবো।

    এর আগে প্রেস সচিব শফিকুল আলম কলেজ রোড এলাকায় সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রেস সচিবকে ক্রেস্ট দেওয়া হয়। নাগরিক সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি ডিফেন্স পার্টির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…