এইমাত্র
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘ঐক্যবদ্ধ থাকলে কেউ ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না’: হাসান মামুন

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

    ‘ঐক্যবদ্ধ থাকলে কেউ ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না’: হাসান মামুন

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

    জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে।

    তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছেন, কারাবরণ করেছেন, রক্তাক্ত ও নির্যাতিত হয়েছেন। আজ সকল নির্যাতন ও বঞ্চনার পরিবর্তে জনগণ নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন এবং জাতীয়তাবাদী দলকে নেতৃত্বে বসাবেন।

    শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় গলাচিপা পৌর শহরের জৈনপুরী পীর সাহেবের খানকা মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,

    “ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন। যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে গলাচিপা-দশমিনার মানুষ ঐক্যবদ্ধ থাকলে কেউই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আমরা দাঁতভাঙা জবাব দেবো এবং নেতৃত্ব প্রতিষ্ঠা করবো।”

    সভা শেষে খানকা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জাতীয়তাবাদী দলের প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।

    অন্যান্য উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন খান ও আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার ও মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন, আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান ও সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…