এইমাত্র
  • ৫৮ অধ্যক্ষ-প্রধান শিক্ষককে শুনানিতে তলব
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    আইন-আদালত

    বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

    বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করার ঘটনায় ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

    শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়।

    অফিস আদেশে বলা হয়েছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে (বিপি-৯২১৫১৭৪১৩২) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদর দপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।”

    আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    এর আগে দুপুরে বিএনপি নেতা রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ কর্মকর্তা তার পা ধরে সালাম করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…