এইমাত্র
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    নৈরাজ্য করলে রাজপথেই আ. লীগকে ধোলাই দেয়া হবে: রাশেদ খাঁন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

    নৈরাজ্য করলে রাজপথেই আ. লীগকে ধোলাই দেয়া হবে: রাশেদ খাঁন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

    গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, চলতি মাসের ১৩ নভেম্বর পলাতক আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। তারা নৈরাজ্য তৈরি করলে রাজপথেই তাদের ধোলাই দেয়া হবে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

    রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে এ দেশে আর মাস্তান তন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানির রাজনীতি, হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। আমরা বিপ্লব প্রতিষ্ঠা করেছি।

    বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভেবেছিলাম ড. ইউনুস বাংলাদেশকে সিঙ্গাপুর, ইউরোপের মতো বানাবে। কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের সাথে প্রতারণা করছেন। ড. ইউনুস ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হয়েছে।

    রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর হয়েছে। আগামী নির্বাচনে কোনো আওয়ামী লীগের ডামি এমপিদের সুযোগ দেয়া হবে না।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…