এইমাত্র
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ: রাস্তায় পড়ে আছে ছিন্ন-ভিন্ন মরদেহ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম

    দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ: রাস্তায় পড়ে আছে ছিন্ন-ভিন্ন মরদেহ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম

    ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা (রেড ফোর্ট) এলাকার কাছে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।

    এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ‘বিস্ফোরণে একজনের শরীর টুকরো টুকরো হয়ে যায়, আরেকজনের একটি হাত পড়ে থাকতে দেখেছি রাস্তায়।’ খবর এনডিটিভির।

    জানা গেছে, রাস্তায় গাড়ি বিস্ফোরণে আশপাশের ভবনের জানালা-দরজাও কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বিস্ফোরণের শব্দের তীব্রতায় কানে ব্যথা শুরু হয়ে যায়। আমরা জীবনে এমন কিছু দেখিনি।’

    ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণটি ঘটে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে রাখা একটি গাড়িতে। এতে আশপাশের কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। এলাকাটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র জামা মসজিদ থেকে প্রায় ১ কিলোমিটার এবং গুরুদ্বারা শিসগঞ্জ সাহিব থেকে কয়েকশ’ মিটার দূরে।

    দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেছে। পুরান দিল্লি এলাকার সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি ছাদ থেকে বিশাল আগুনের গোলা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি। বিস্ফোরণ এত জোরে হয়েছিল যে মনে হচ্ছিল একাধিক গাড়ি ধ্বংস হয়েছে।’

    পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃতি ও কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িতে বিস্ফোরক পদার্থ ছিল। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…