এইমাত্র
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • নেত্রকোণা ট্র্যাজেডি দিবস পালিত
  • যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক
  • মুসল্লী সেজে কৃষকের শতাধিক গাছ কর্তন
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: শফিকুর রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

    নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: শফিকুর রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

    নারীদের ৮ ঘণ্টার বদলে ৫ কর্মঘণ্টার বিষয়টি বিবেচনা না করে বলা হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    সোমবার (১০ নভেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এমন কথা বলেন।

    জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীদের ৫ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে। তবে কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেসব কোম্পানিকে তিন ঘণ্টার ভর্তুকি দিবে সরকার। আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকার সেসব নারীকে সম্মানিত করবে।

    এ সময় সমাজের আবর্জনা পরিষ্কারে সবাইকে পাশে চান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতে আমাদের যুদ্ধ।

    এ যুদ্ধে যুবকদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সোনালি সমাজ গড়ার স্বপ্ন দেখি,তার সারথী হবেন আপনারা।

    সব শিশুর অধিকার রক্ষায় রাষ্ট্র কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ভেদাভেদ হবে না। কোন শিশু কোন পরিবারে জন্ম নিলো, তার বিভেদ করা হবে না। সব শিশুকে সমান অধিকার দেয়া হবে রাষ্ট্রের দায়িত্ব।

    ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে সমস্যার জন্য পয়সা খরচ করে আমার কছে আসতে হবে না। আমরা যাবো আপনাদের কাছে। অগ্রাধিকার অনুসারে সমস্যাগুলোর সমাধান করা হবে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…