এইমাত্র
  • নিয়ম ভাঙায় ভারতকে শাস্তি দিল আইসিসি
  • ৫৮ অধ্যক্ষ-প্রধান শিক্ষককে শুনানিতে তলব
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হোটেলের বাথরুমে বাসচালকের লাশ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

    হোটেলের বাথরুমে বাসচালকের লাশ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি খাবার হোটেলের বাথরুম থেকে শহিদুল্লাহ (৫০) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার(১৭ নভেম্বর) সকালে হোটেলের বাথরুম থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

    বাসচলালক শহিদুল্লা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেগুনহাটি গ্রামের করম আলীর ছেলে। তিনি ঢাকা টু কটিয়াদী রোডে জলসিঁড়ি বাসের চালক ছিলেন।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চালক শহিদুল্লাহ দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি রোববার দিবাগত রাতে ঢাকা থেকে জলসিঁড়ি বাস চালিয়ে কটিয়াদী বাসস্ট্যান্ডে আসেন। তিনি রাতের খাবার খেয়ে বাসের মধ্যেই ঘুমিয়ে ছিলেন, রাত আনুমানিক ৩-৪টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হেলপারকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসেন। ভোররাতে তিনি বাথরুম করার জন্য বাসস্ট্যান্ডে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টে যান।

    দীর্ঘসময় অতিবাহিত হলেও বাথরুম থেকে বেরিয়ে না আসায় পাশে গিয়ে ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে রেস্তোরাঁর কর্মচারীরা বাথরুমের উপর থেকে উঁকি দিয়ে দেখেন ভিতরে তিনি পড়ে আছেন। পরে হোটেলের লোকজন পুলিশকে খবর দিলে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শহিদুল্লার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, মৃত শহিদুল্লাহ ঢাকা টু কটিয়াদী রোডে জলসিঁড়ি বাস চালাতেন। তিনি হার্টের রোগী ছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। মধ্যরাতে বুকে ব্যথা হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন। সকালে একটি হোটেলে বাথরুম করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…