এইমাত্র
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • নেত্রকোণা ট্র্যাজেডি দিবস পালিত
  • যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক
  • মুসল্লী সেজে কৃষকের শতাধিক গাছ কর্তন
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দাকোপ থানার ওসির মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম

    দাকোপ থানার ওসির মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম

    খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    জানা গেছে, শনিবার (০৮ নভেম্বর) বিকেল ৪ টার দিকে দাকোপ উপজেলার চালনা বাজারের ভাড়া বাড়িতে থাকা অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি বাংলাদেশ পুলিশে পরিদর্শক (বিপি-৮৬১১১৩৪০১৬) পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…