এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রেলওয়ের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

    রেলওয়ের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

    বাংলাদেশ রেলওয়ের রেললাইন, রেলসেতু, রেলওয়ে স্টেশন, ট্রেনসহ সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে রেলপথ মন্ত্রণালয়। বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের রেললাইন, রেলসেতু, রেলওয়ে স্টেশন, ট্রেনসহ সকল স্থাপনায় দুষ্কৃতিকারী কর্তৃক যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্বক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সর্তকতা অবলম্বন করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

    এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের স্টেশন, ট্রেনসহ সকল স্থাপনায় বাড়তি সতর্কতা অবলম্বন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…