এইমাত্র
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    গণ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির নির্দেশনা অমান্য করে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

    গণ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির নির্দেশনা অমান্য করে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয় (গবি) কর্তৃপক্ষ আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষের সৃষ্টি করেছে।

    ইউজিসি নির্দেশনা অনুযায়ী আগামী ১৩ নভেম্বর দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক নিয়মে এবং সশরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে কোনো প্রতিষ্ঠান অনলাইন ক্লাস পরিচালনা করতে পারবে না।

    তবে ইউজিসির এই নির্দেশনা সত্ত্বেও গবিতে উক্ত তারিখের সমস্ত একাডেমিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয় জানানো হয়।

    বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী এনামুল হক বলেন, ‘ইউজিসির নোটিশের পরও আগামীকাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনলাইনে পরিচালনা করা মানে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচীকে মৌণ সম্মতি জানানো। যেখানে জুলাই আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ বিশ্ববিদ্যালয় সবার আগে রাজপথে ছিলো সেখানে প্রশাসনের এই সিদ্ধান্তকে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

    এ প্রসঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, ‘জরুরী পরিস্থিতি বিবেচনা করে ও অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…