এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

    গাজীপুরে ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

    গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারীর দক্ষিণ পাশ থেকে তিন ছাত্রলীগ নেতা পেট্রোল বোমা সহ আটক হয়েছেন।

    বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সন্দেহজনক আচরণের কারণে তিনজনকে পেট্রোল বোমা সহ আটক করা হলে পুলিশে খবর দেয়া হয়।

    ঘটনাস্থলে গিয়ে এসআই রফিকুল ইসলাম ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫) কে পেট্রোল বোমা ও লোহার পাইপ সহ আটক করেন।

    জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদ বলেন, আটকদের থানায় হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ তৎপর রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…