এইমাত্র
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • নেত্রকোণা ট্র্যাজেডি দিবস পালিত
  • যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক
  • মুসল্লী সেজে কৃষকের শতাধিক গাছ কর্তন
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

    আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:১০ পিএম
    আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:১০ পিএম

    ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

    আরিফ জাওয়াদ, ঢাবি প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:১০ পিএম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) থেকে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করেছে বর্তমান ডাকসুর নেতৃত্ব।

    বুধবার (১২ নভেম্বর) রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম।

    তিনি বলেন, ‘২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি রেজুলেশনের মাধ্যমে শেখ হাসিনাকে অগণতান্ত্রিকভাবে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধ। সাধারণ সভায় সেই বিতর্কিত রেজুলেশন বাতিল করা হয়েছে।’

    উল্লেখ্য, ২০১৯ সালের বিতর্কিত ডাকসু নির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগ সংখ্যাগরিষ্ঠতার পর তৎকালীন ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানীর উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হয়। তবে সেই সংসদের ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার এই প্রস্তাবের বিরোধীতা করেন। সবশেষ ২০১৯ সালে ৩০ মে মাসে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় হাসিনাকে ‘আজীবন সদস্য’ করা হয়। এরপর ওইদিনই ডাকসুর প্যাডে এক বিবৃতিতেও হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে ডাকসুর জিএস রাব্বানীর স্বাক্ষর থাকলেও ভিপি নুরুল হক নুরের স্বাক্ষর ছিল না।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…