এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে সিএনজিতে আগুন

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম

    সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে সিএনজিতে আগুন

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে এসে দুর্বৃত্তদের সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

    বুধবার (১২ নভেম্বর) রাত ১০ টা সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে চাষাঢ়া থেকে দুজন যাত্রী সাইনবোর্ডে যাওয়ার উদ্দেশ্যে ১২০ টাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। সিএনজিটি জালকুড়ি এলাকায় পৌঁছালে ওই দুই যাত্রী চালককে জানান, আমাদের এক বন্ধু সামনে অপেক্ষা করছে—তাকে উঠিয়ে নিতে হবে। চালক গাড়ি থামাতেই হঠাৎ ওই দুইজন পেছনের সিট থেকে বের হয়ে দ্রুত সিএনজিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

    তাৎক্ষণিকভাবে চালক দ্রুত সিএনজি থেকে নেমে পড়েন এবং অল্পের জন্য রক্ষা পান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সময়ের কন্ঠস্বরকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী দুই যুবক এই ঘটনাটির সঙ্গে জড়িত। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং তাদের শনাক্ত করে আটক করতে অভিযান চলছে।

    তিনি আরও বলেন, “সিএনজির আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। চালকের দেওয়া বর্ণনার ভিত্তিতে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…