এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    এবার আশুলিয়ায় পিকআপে আগুন

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম
    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম

    এবার আশুলিয়ায় পিকআপে আগুন

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম

    ঢাকা জেলার আশুলিয়া এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

    শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

    এরআগে ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ‘ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেল যোগে ২জন লোক এসে পিকআপে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে ফোন করে আগুনের বিষয়টি জানান।’

    জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে মূল আগুন স্থানীয়রা আগেই নিয়ন্ত্রণে নিয়ে ছিল। এতে পিকআপটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি ‘

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…