এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই: ডা. তাহের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

    অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই: ডা. তাহের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

    অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামি। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন দিয়ে যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা।

    শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

    সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় দাবি করে ডা. তাহের বলেন, বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোট কোনভাবেই একসাথে নয়। তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এই জামায়াত নেতা।

    জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, ওই সনদের বাধ্যবাধকতা ভাষণে যথেষ্ট গুরুত্ব পায়নি। তিনি জানান, আগামী রোববার সমমনা ৮ দলের বৈঠক শেষে ৫ দফা দাবিকে সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…