এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থীর
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    নারীদের ঘরে বন্দি করার ষড়যন্ত্র চলছে: সেলিমা রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

    নারীদের ঘরে বন্দি করার ষড়যন্ত্র চলছে: সেলিমা রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
    ছবি: সংগৃহীত

    জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর বাংলাদেশের নারীরা সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। বিভিন্ন সময়ে নারীরা, শিশুরা ধর্ষণের শিকার হয়েছে, যে সব মানুষ গুম-খুন-নির্যাতনের শিকার হয়েছে, তারা তাদের মর্যাদা ফিরে পাবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের নারীরা আজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।

    আজ শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগে নারীর ওপর সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল শেষে এক সমাবেশে তিনি একথা বলেন।

    বিভিন্ন সময়ে কন্যা সন্তান ধর্ষণের বিষয় তুলি ধরে তিনি বলেন, গত ৩ মাসে ৬৬ জন কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়েছে। নারীরা বিভিন্ন জায়গায় এখনও নির্যাতিত হচ্ছে। আজকে নারীদের ঘরের মধ্যে বন্দি করার ষড়যন্ত্র হচ্ছে। একটি ধর্মভিত্তিক দল মেয়েদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করে মেয়েদের ঘরে ঢুকিয়ে দিতে চাইছে।

    নারীদের নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে উল্লেখ করে সেলিনা রহমান বলেন, যে নারীরা আজকে পেশাজীবী, চাকরিজীবী হিসেবে আছেন তাদের নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। গ্রামীণ নারীদের নিয়ে ধর্মকে ব্যবহার করে তাদের অধিকার হরণের ষড়যন্ত্র হচ্ছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…