এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    ‘গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না’

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

    ‘গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না’

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
    সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

    গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধন হবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

    সালাহউদ্দিন বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানেই হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। নাগরিক হিসেবে যেন আমরা সমান অধিকার ভোগ করতে পারি। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের মধ্যে ধর্মীয় ও সংস্কৃতির বিভাজন থাকবে না।

    তিনি বলেন, যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলন হয়েছে সেই বাংলাদেশ নির্মাণে কাজ করতে হবে। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না।

    বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে চাপিয়ে দিয়ে যেকোনো প্রস্তাব দেয়া হলে জনগণ তা বিবেচনা করবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…