এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাদারীপুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

    মাদারীপুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

    মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সূর্যমনি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    মৃত যুবক সাইফুল ইসলাম (৩৫) বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা গ্রামে সামসুল হক এর ছেলে।

    পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে সূর্যমনি গ্রামের কাজী বাড়ির পূর্ব দিকের একটি পুকুরে যুবকের লাশটি ভাসতে দেখে ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে কালকিনি থানা পুলিশ তাদের আওতাধীন বাঁশগাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে তারা ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

    কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ‘আমি ঘটনা স্থলে গিয়েছি। যুবকের লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। পরিবার পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…