এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নিকলীতে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

    নিকলীতে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

    কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে নৌকাটি সম্পূর্ণ পুড়ে যায়।

    আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, নৌকার মালিক মো. আবুল কালামের ইঞ্জিনচালিত নৌকাটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুষ্কৃতিকারীরা নৌকায় আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘাটের পাশে থাকা আবুল কালামের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশ পুড়ে যায়।

    নৌকার মালিকরা জানান, আগুনে দুইটি নৌকার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

    ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…