এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

    এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

    কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অবৈধ ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। একই মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

    সোমবার (১৭ নভেম্বর) লামা থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। এতে অন্য আসামিরা হলেন- এবি ওয়াহিদ, মিজবাহ উদ্দিন মিন্টু, মো. মহিউদ্দিন, শওকত ওসমান, খাইয়ের উদ্দিন মাস্টার, মুজিবুল হক চৌধুরী, মিজান, জলিল, আলম মেম্বার ও জহির।

    মামলার বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, অভিযানে বাধা দেওয়া ব্যক্তিদের কেউই স্থানীয় বাসিন্দা নন। তারা অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার সঙ্গে জড়িতদের পালিত শ্রমিক ও বাহিনী মাত্র। পরিবেশ রক্ষায় আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সূত্র জানায়, ১৬ নভেম্বর উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা, পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের অভিযোগে অভিযান পরিচালনা করতে যান পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে আসা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম ও তার সঙ্গীরা। খবর পেয়ে ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন।

    অভিযানের সময় আরও উত্তেজনা সৃষ্টি হয়। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের গাড়িবহর থামিয়ে কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়ে প্রতিবাদ জানান ইটভাটার শ্রমিকরা। তাদের দাবি, “ইটভাটার সঙ্গে হাজার হাজার মানুষের রুজি-রোজগার জড়িত। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ইটভাটা ভাঙতে দেওয়া হবে না।

    অভিযান স্থগিত না হলেও পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান চলবে এবং অভিযানে বাধা দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…