এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    যুদ্ধে পা হারানো মানুষদের জন্য গাজায় ফুটবল টুর্নামেন্ট

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

    যুদ্ধে পা হারানো মানুষদের জন্য গাজায় ফুটবল টুর্নামেন্ট

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

    গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে 'অ্যাম্পিউটি ফুটবল টুর্নামেন্ট' শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন প্যালেস্টাইনের মানুষজন, যাদের মধ্যে অনেকেই সংঘাতের সময় আহত হয়েছেন, কেউ আবার বর্তমানে ইসরায়েল ও হামাসের সংঘর্ষে আহত।

    যুদ্ধাহতদের নিয়ে আয়োজন হওয়া এই প্রতিযোগিতা স্থানীয়ভাবে মানবিক পুনর্বাসনের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

    এখানে অংশগ্রহণকারী বেশিরভাগ যুবকই গত কয়েক বছরের হামলা, বিস্ফোরণ বা সংঘর্ষে পা হারিয়েছেন। ক্রাচের সহায়তায় খেলা এই বিশেষ ধাঁচের ফুটবলে মাঠজুড়ে দেখা গেছে সীমাবদ্ধতাকে অতিক্রম করার অসাধারণ দৃশ্য। যেখানে শারীরিক প্রতিবন্ধকতা নয়, বরং দৃঢ় মনোবলই তাদের মূল পরিচয়।

    আয়োজকদের মতে, শারীরিক পুনর্বাসনের পাশাপাশি আহতদের মানসিক শক্তি ফিরিয়ে আনা এবং সমাজে আত্মবিশ্বাস গড়ে তোলাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। স্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোও প্রশিক্ষণ, সরঞ্জাম ও মনোসামাজিক সহায়তা দিয়ে এগিয়ে এসেছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…