এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    রোজায় পণ্যের দাম কম রাখতে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

    রোজায় পণ্যের দাম কম রাখতে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে এ কথা বলেন তিনি।

    সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

    সিলেট ওসমানী বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কক্সবাজার দোহাজারি রেল প্রকল্পের মেয়াদও বাড়ানো হবে।

    পুলিশের জন্য বডি ক্যামেরা ক্রয়ের বিষয়ে তিনি বলেন, বডি ক্যামেরা নিয়ে আলোচনা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে কেনা হয়, তা দেখা হবে। ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে। এছাড়া ১৭ হাজার শটগান যুক্ত হবে আনসারে। এই শটগান খুবই স্বল্প মূল্যে কেনা হবে।

    অর্থ উপদেষ্টা আরও বলেন, আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি। আমাদের সার্বিক কাজে তারা মোটামুটি সন্তুষ্ট।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…