এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

    গাজীপুরে কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

    গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে উপবন ফিলিং স্টেশনের পাশে একটি ফিনিশ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে স্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির স্কাউট গ্রুপের শিক্ষার্থীরাও পানি সরবরাহ ও সহায়তায় অংশ নেয়।

    স্থানীয়রা জানান, ধোঁয়া দেখে কারখানার শ্রমিকরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। মুহূর্তেই আগুনের বিস্তার বাড়তে থাকায় বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে; পরে আশপাশের স্টেশনগুলো থেকে আরও সাতটি ইউনিট যোগ দেয়।

    শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…