এইমাত্র
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থীর
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে দুটি বেকারিকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

    মুন্সিগঞ্জে দুটি বেকারিকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেক, বিস্কুট ও পাউরুটি প্রস্তুতের সময় উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও এমআরপি উল্লেখ না করা এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে দুটি বেকারিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

    অভিযানের সময় তুলি বেকারিতে উৎপাদিত কেক, বিস্কুট ও পাউরুটিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও এমআরপি উল্লেখ না থাকায় বেকারিটির ম্যানেজার মোহাম্মদ হাসানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ ছাড়া আল মদিনা বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বাটার বনসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখায় ভোক্তার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বেকারিটির মালিক মোহাম্মদ রুবেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেকারির পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার নির্দেশ দেওয়া হয়।

    অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাহ আলম এবং সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…