এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

    বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

    কাতারের দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে চরম নাটকীয়তায় ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগাল। সোমবার (২৪ নভেম্বর) রাতে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬–৫ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দলটি।

    পুরো ম্যাচ জুড়েই আক্রমণ–প্রতিআক্রমণে শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দেয় দুই দল। ব্রাজিলের গতি ও ব্যক্তিগত নৈপুণ্য পর্তুগিজ রক্ষণে বারবার চাপ তৈরি করলেও গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সে একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট হয়। অন্যদিকে পর্তুগালও মাঝমাঠে দাপট দেখালেও ব্রাজিলের মজবুত রক্ষণভাগ ভাঙতে পারেনি।

    নির্ধারিত সময়ে গোল না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচ শটে দুই দলই ছিল নিখুঁত। সাডেন ডেথে পর্তুগালের হয়ে হোসে নেতো সফলভাবে শট নিলে চাপের মুখে ব্রাজিলের আঞ্জেলো তার শট ক্রসবারে লাগিয়ে উপরে পাঠিয়ে দেন। আর তাতেই পর্তুগাল শিবিরে উৎসব শুরু হয়।

    ৬–৫ ব্যবধানে জিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের ফাইনালের মুখ দেখল পর্তুগাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, যারা প্রথম সেমিফাইনালে ২–০ ব্যবধানে ইতালিকে হারায়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হবে শিরোপা লড়াই। একই দিনে তৃতীয় স্থানের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইতালি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…