এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দিরাই–শাল্লার মানুষের জীবনমান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখব: শিশির মনির

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

    দিরাই–শাল্লার মানুষের জীবনমান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখব: শিশির মনির

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ–২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, “আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে আমার নির্বাচনী এলাকা দিরাই–শাল্লার যুবসমাজের কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখব।”

    বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্টস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    এসময় শিশির মনির সাগর–রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার জন্য আহ্বান জানান।

    তিনি আরও বলেন, “হাওর রক্ষা বাঁধে কোনো রাজনৈতিক দলের নেতা–কর্মীদের দায়িত্ব না দেওয়ার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”

    তিনি জানান, “নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। আমরা একতরফা নির্বাচন চাই না। আগামী নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন, এবং নিজেদের অবস্থান থেকে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।”

    এসময় সুনামগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…