এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

    দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের বাজারে সর্বশেষ গত শনিবার (২৯ নভেম্বর) স্বর্ণের দাম বেড়েছিল। সে অনুযায়ী আজ বেশি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণ ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৪০৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ হিসাবে আজ সোমবার (১ ডিসেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১০ হাজার ৫৭০ টাকা বিক্রি হচ্ছে।

    নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১০ হাজার ৫৭০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ এক হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭২ হাজার ২৮৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

    স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা চার হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৪৭৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকায় অপরিবর্তিত রয়েছে।

    বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

    গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…