এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে আজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

    এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে আজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

    চলতি ডিসেম্বরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কি না, তা জানা যাবে আজ। মঙ্গলবার (২ ডিসেম্বর) ডিসেম্বর মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ডিসেম্বর, ২০২৫ মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ মঙ্গলবার ঘোষণা করা হবে। ওইদিন বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে।

    এছাড়াও এলপিজির দর ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য, সবশেষ গত ২ নভেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল বিইআরসি। ওইসময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি একই দিন ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমানো হয় অটোগ্যাসের দাম। ফলে সবশেষ সমন্বয়ের পর বর্তমানে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারিত রয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…