এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

    কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

    ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

    মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, আনিস সকালে মহেশপুরে থাকা ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

    কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…