এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নান্দাইলে আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

    নান্দাইলে আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

    পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালার শানে কটূক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১১টায় ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখা’র আয়োজন উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

    বক্তারা বলেন, ‘বাউল শিল্পী আবুল সরকার পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত এনেছে।’

    ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মো.ওলি উল্লাহর সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল আসনের খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাও. শামসুল ইসলাম রহমানী, ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সাধারণ সম্পাদক মাও. গোলাম মোস্তফা, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি খাদেমুল ইসলাম, মাওলানা হামিদুজ্জামান, মাওলানা আল আমিন বিন কাসেম, মাওলানা মুফতি নাসির উদ্দিন প্রমুখ।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…