এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রডবোঝাই ট্রাক ডাকাতি

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রডবোঝাই ট্রাক ডাকাতি

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রডবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, চট্টগ্রামের আবুল খায়ের স্টিল মিল থেকে ১৪ টন রড বোঝাই করে ট্রাকটি ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীনগরের সমষপুর এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান ট্রাকটির সামনে ব্যারিকেড দেয়। মুহূর্তেই মুখোশধারী দুর্বৃত্তরা ট্রাকচালক মো. ফারুক (৩২) ও হেলপার সাদেকুল ইসলামকে (২০) জোরপূর্বক নামিয়ে গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে পিকআপে তোলে এবং তাদের মারধর করে।

    পরবর্তী সময়ে সংঘবদ্ধ ডাকাতচক্র ট্রাকটি নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায়। পিকআপে তুলে চালক ও হেলপারকে প্রায় কিছুক্ষণ ঘোরানো হয় এবং তাদের কাছ থেকে ভাড়ার ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে ডাকাতরা তাদের হাত-পা বেঁধে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকার বালুমাঠসংলগ্ন কাশবনে ফেলে রেখে যায়।

    এই ঘটনায় ট্রাকচালক মো. ফারুক শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…