এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি কার্যকর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

    আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি কার্যকর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
    সংগৃহীত ছবি

    আফগানিস্তানের খোস্ত প্রদেশে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন।

    দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানায়, খুনের দায়ে যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরা হয়েছে, তার নাম মঙ্গল। দেশটির খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে জনগণের সামনে প্রকাশ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

    ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যানে বলা হয়, ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর এ নিয়ে অন্তত ১২ জনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করেছে তালেবান।

    আদালত বলেছেন, এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্তের জন্য ‌‌‘‘প্রতিশোধমূলক শাস্তি’’ ঘোষণা করা হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা অত্যন্ত নিখুঁতভাবে এবং বারবার পরীক্ষা-নিরীক্ষার সাজা ঘোষণা করা হয়।

    বিবৃতিতে বলা হয়, ‘‘ভুক্তভোগীর পরিবারকে ক্ষমা ও শান্তির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে।’’

    এর আগে, সোমবার দেশটির সরকারের প্রকাশিত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের বিজ্ঞপ্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে জনগণকে ওই মৃত্যুদণ্ড দেখার জন্য উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল।

    কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে একটি বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় তিন নারীসহ ১০ জন নিহত হন। অভিযুক্ত ব্যক্তি হামলাকারী দলের সদস্য ছিলেন।

    মঙ্গলের মৃত্যুদণ্ড কার্যকরের আগে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এক বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, এমন শাস্তি অমানবিক, নিষ্ঠুর এবং অস্বাভাবিক; যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেনেট বলেন, এই ধরনের সাজা কার্যকর বন্ধ হওয়া উচিত।

    সূত্র: এএফপি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…