এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে ফসলি জমি থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

    মুন্সিগঞ্জে ফসলি জমি থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

    মুন্সিগঞ্জের চরাঞ্চলের একটি ফসলি জমি থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশি। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দি গ্রামের জমি থেকে ওই খুলিসহ কঙ্কালটি উদ্ধার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের লোকজন জমিতে খুলিসহ কঙ্কালটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুলিসহ কঙ্কালটি উদ্ধার করে।

    সদর থানার পরিদর্শক তদন্ত সজিব দে জানান, চলতি বছরের ২২ অক্টোবর সরদারকান্দি গ্রামের মো. রমজান আলী (৬৪) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে। নিখোঁজ রমজান ওই গ্রামের মো. মন্নাফ সৈয়ালের ছেলে। উদ্ধার করা খুলি ও কংকাল নিখোঁজ ব্যক্তির কিনা-তা জানতে ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…